Homeযশোরযশোরে বাড়ির পাশে মিলল লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ বস্তু

যশোরে বাড়ির পাশে মিলল লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ বস্তু

যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় একটি বসতবাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকার আশিকুর রহমানের বাড়ির খড়ির ঘরের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আশিকুর রহমানের স্ত্রী বাড়ির খড়ি রাখার স্থানের পাশে লাল টেপে মোড়ানো বস্তুটি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি প্রতিবেশী বাচ্চু মিয়াকে জানান তিনি। বাচ্চু মিয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমদাদুল হক ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে কী, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments