Homeআইন-অপরাধযশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, নারী আটক

যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, নারী আটক

যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও নগদ ১ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনারি ভবনের ১৪ নম্বর বহির্বিভাগের কক্ষে এ ঘটনা ঘটে।

আটক খাইরুন্নেসা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গড় মণ্ডল গ্রামের তবারকের স্ত্রী। অন্যদিকে ভুক্তভোগী হাসিনা বেগম (৪০) যশোর সদর উপজেলার রাজনগর সাড়াতলা গ্রামের মজিবরের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হাসিনা বেগম চিকিৎসকের পরামর্শ নিতে করোনারি ভবনের ১৪ নম্বর বহির্বিভাগের কক্ষে যান। সেখানে অবস্থানকালে তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন খাইরুন্নেসা। এ সময় উপস্থিত লোকজন তাঁকে হাতেনাতে আটক করেন। পরে তাঁর কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও নগদ ১ হাজার ৮৫০ টাকা পাওয়া যায়।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে চিকিৎসা নিতে আসা রোগীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় রোগী ও স্বজনদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments