HomeTop1যশোর অভয়নগর থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত

যশোর অভয়নগর থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত

যশোরের অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামানকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাক্ষরিত এক আদেশে এই প্রশাসনিক কারণে এই সিদ্ধান্তে তাঁকে অভয়নগর থানার ওসির দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এদিকে, অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফুর রহমানকে থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে।

এ প্রসঙ্গে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলামের(ক্রাইম অ্যান্ড অফস )সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রশাসনিক কারণে তাকে অভয়নগর থানা থেকে যশোর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments