HomeTopনড়াইলে অবৈধ কয়লার ১৫ চুল্লি গুঁড়িয়ে দিলো প্রশাসন

নড়াইলে অবৈধ কয়লার ১৫ চুল্লি গুঁড়িয়ে দিলো প্রশাসন

 

 

 

নিজস্ব প্রতিবেদক

নড়াইলের লোহাগড়া উপজেলায় কাঠ-পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ ভাটায় অভিযান চালিয়ে ১৫টি চুল্লি ভেঙে এবং পানি দিয়ে আগুন নিভিয়ে দিয়েছে প্রশাসন। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ৩ শ্রমিক ও ভাটার মালিককে জরিমানা করেন।

সোমবার (২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া এলাকায় অভিযান চালায় প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নড়াইল পরিবেশ অধিদপ্তরের সংবাদের ভিত্তিতে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ভাটায় অভিযান চালানো হয়। এ সময় ভাটার মালিকসহ ৩ জন কর্মীকে আটক করা হয় এবং ২ জন পালিয়ে যায়। পরে কয়লা তৈরির ১৫টি চুল্লি ভেঙে এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ অবৈধ কয়লার ভাটার মালিক খন্দকার ওবায়দুজ্জামানকে ২০ হাজার টাকা, কর্মচারী মো. হিরুকে ১ হাজার টাকা, আব্দুল্লাহ ও কামালকে ৫শ টাকা করে জরিমানা করেন। অভিযানে আনুমানিক ৩ হাজার মণ কাঠ এবং ৯০২ বস্তা কয়লা জব্দ করা হয়। জব্দ কাঠের প্রতি মণ ১২০-১৪০ টাকা এবং কয়লার প্রতি কেজি ২৪-২৮ টাকা দরে মূল্য নির্ধারণ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ জানান, কাঠ পুড়িয়ে কয়লা বানানো সম্পূর্ণ আইনত দণ্ডনীয় এবং নিষিদ্ধ। অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় ৩ জন কর্মীকে এবং ভাটার মালিককে জরিমানা করা হয়। জব্দ মালামাল কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। আগামী ১৫ তারিখের মধ্যে বিক্রি করে সমুদয় টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments