HomeTopযশোরে খ্রিস্ট ধর্মের ‘কবর আশীর্বাদ দিবস’ পালিত

যশোরে খ্রিস্ট ধর্মের ‘কবর আশীর্বাদ দিবস’ পালিত

যশোরে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বার্ষিক ‘কবর আশীর্বাদ দিবস’ পালিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) শহরের কারবালা ওয়াপদা খ্রিস্টান কবরস্থানে মৃত স্বজনদের স্মরণ, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আত্মার চিরশান্তি কামনায় দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন এলাকা থেকে খ্রিস্টধর্মাবলম্বীরা তাঁদের সমাহিত স্বজনদের কবরে সমবেত হন। নারী, পুরুষ ও শিশুরা কবরগুলোতে ফুল দিয়ে এবং মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে মৃত স্বজনদের স্মরণ করেন। পরে বিশেষ প্রার্থনা ও আশীর্বাদের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

ক্যাথলিক মণ্ডলীর ফাদার নিকোলাস মণ্ডল বিশেষ প্রার্থনা পরিচালনা করেন। এ সময় পরলোকগত স্বজনদের আত্মার শান্তি কামনা এবং তাঁদের ঈশ্বরের সান্নিধ্যে থাকার জন্য প্রার্থনা করা হয়।

বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস বলেন, ২ নভেম্বর বিশ্বব্যাপী ক্যাথলিক সম্প্রদায়ের মানুষ মৃত স্বজনদের স্মরণ করেন। এ দিন দাদা-দাদি, বাবা-মা, ভাই-বোন, সন্তানসহ পরলোকগত আত্মীয়স্বজনদের আত্মার চিরশান্তি কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা ও তাঁদের স্বর্গবাসের জন্য উৎসর্গ করা হয়।

অনুষ্ঠানে প্রশান্ত বিশ্বাস, আগস্টিনা সরকার, চিকিৎসক অসিত বিশ্বাস, জোসেফ দাস ও রিতা বিশ্বাসসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments