যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী রক্তদান কর্মসূচি। ছাত্রদল এমএম কলেজ শাখার দক্ষিণবঙ্গের গণমানুষের নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মানবিক কার্যক্রমে কলেজ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
রক্তদানের মতো একটি জীবনরক্ষাকারী কাজের মাধ্যমে কেবল সচেতনতা বৃদ্ধিই নয়, বরং সংকটাপন্ন রোগীদের রক্ত সংকট দূর করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এমএম কলেজ ছাত্রদল।
রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং যশোর জেলা পরিষদের প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খান খোকন।
বিশেষ অতিথি ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর ড. হারুন অর রশিদ, উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এবং কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. আতিয়ার রহমান।
এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান বাপ্পি ও যুগ্ম আহবায়ক শেখ হাসান ইমাম।
সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু-র সভাপতিত্বে রক্তদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিব আনোয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ, সহ-সভাপতি টিটন তরফদারসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

