HomeTopযশোরে কেক কেটে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

যশোরে কেক কেটে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগান সামনে রেখে যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখের আয়োজন করা হয়।

সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

যশোর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ বি এম আশিকুর রহমানের সভাপতিত্বে এবং পৌর শাখার প্রধান সমন্বয়ক এইচ এম আহসান হাবিব বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সম্পাদক নূর ইসলাম, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, শ্রম অধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কবিতা খানম, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিলন শেখ আপন, শ্রম অধিকার পরিষদের জেলা সভাপতি হুমায়ুন কবির মনা, সাধারণ সম্পাদক তারেক হোসেন, সহসভাপতি আসাদুজ্জামান শাহীন এবং সদর উপজেলা গণঅধিকার পরিষদের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম রুবেল।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে উপস্থিত ব্যক্তিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments