HomeTopনড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

নড়াইল প্রতিনিধি:নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এবং বেকারির খাদ্যপণ্যে রং মেশানোর দায়ে তিনটি বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় অভিযানে মাহমুদা বেকারিকে ২ হাজার টাকা, আল আমিন বেকারিকে ২ হাজার টাকা এবং পদ্মা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান জানান, পুরাতন বাস টার্মিনাল এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে তিনটি বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments