HomeTop1মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, মনিরামপুরে আটক ৩

মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, মনিরামপুরে আটক ৩

যশোরের মনিরামপুরে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের কাজীগ্রাম মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন মনিরামপুর উপজেলার কাজীয়ারা গ্রামের মশিয়ার রহমানের ছেলে সুমন হোসেন (৩০), কামালপুর গ্রামের বেনজীর আহমেদের ছেলে সাব্বির হোসেন (২৪) এবং খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রামের মোস্তফা শেখের ছেলে ইয়াসিন আরাফাত (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলচালক ইমন হোসেন (২০) কাজীগ্রাম মোড়ে সড়কের পাশে মোটরসাইকেল রেখে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় তিন ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি দেখে ইমন চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের আটক করেন।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) তুহিন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ আটক তিনজনকে নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments