HomeTop1লংমার্চের প্রচারে যশোরে মাঠে এনসিপির নেতাকর্মীরা

লংমার্চের প্রচারে যশোরে মাঠে এনসিপির নেতাকর্মীরা

আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরে লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

রোববার সন্ধ্যায় শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে তাঁরা বড় বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। লিফলেটে জোটের সাত দফা দাবি তুলে ধরা হয়।

যশোর সদর উপজেলা এনসিপির আয়োজনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক নুরুজ্জামান, সদস্যসচিব মনিরুজ্জামান আজাদ,

সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম সদস্যসচিব আব্দুর রহমান ও সাজিদ সরোওয়ার, সাংগঠনিক সম্পাদক আশা লতা, সহসাংগঠনিক সম্পাদক খালিদ কবির, সদস্য মোহাম্মদ হাসান, সদর উপজেলা এনসিপির আহ্বায়ক ফিরোজ হাসান এবং ছাত্রশক্তির জেলা সদস্যসচিব আল হাসিবসহ দলের নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments