HomeTop1গাঁজা ও বিদেশি মদ উদ্ধারের মামলায় একজনের কারাদণ্ড

গাঁজা ও বিদেশি মদ উদ্ধারের মামলায় একজনের কারাদণ্ড

যশোরের বেনাপোলে গাঁজা ও বিদেশি মদ উদ্ধারের মামলায় ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আবদুল করিম মল্লিককে খালাস দিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের বিচারক মোসা. ফৌজিয়া হাফসা এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ইকবাল হোসেন ও খালাস পাওয়া আবদুল করিম মল্লিক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা রঘুনাথপুর মাঠের ২০/২ নম্বর সীমান্ত পিলারের কাছে অবস্থান নেন। এ সময় ভারত সীমান্তের দিক থেকে আসা দুই ব্যক্তিকে দেখে তাঁদের চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। তাঁরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়।

পরে তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ছয় কেজি গাঁজা ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির হাবিলদার মো. মামুনার রশিদ বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলায় সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে ইকবাল হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে সাজা দেন। অপর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments