HomeTopসদরের রুপদিয়ায় লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সদরের রুপদিয়ায় লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোর রূপদিয়া প্রতিনিধিঃ ঘোষিত ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলা শাখা। শুক্রবার ( ২৩ অক্টোবর) সকালে রুপদিয়া মুন্সি কমিউনিটি সেন্টারের কনফারেন্স রুমে নরেন্দ্রপুর কচুয়া আমীর ও সেক্রেটারিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল।তিনি বলেন, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত লংমার্চ সফল করতে জেলা থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

কর্মসূচির উদ্দেশ্য ও দাবিগুলোর গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি। তিনি আরও বলেন, জনগণের অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করছে। ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। সভায় সদর উপজেলার নরেন্দ্রপুর কচুয়া ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ, প্রচার কার্যক্রম, দায়িত্ব বণ্টন এবং পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ সময় ইউনিয়ন ওয়াড পর্যায়ের নেতাদের নিজ নিজ এলাকায় কর্মসূচির প্রস্তুতি ত্বরান্বিত করার নির্দেশনা দেওয়া হয়। সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও কচুয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক খান,সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী,নরেন্দ্রপুর ইউনিয়ন আমির মাওলানা আশরাফুল ইসলাম, কচুয়া ইউনিয়ন আমির মাওলানা আব্দুল হান্নান, সেক্রেটারি সিরাজুল ইসলামসহ ২ ইউনিয়নের আমীর, সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীল নেতারা। সভায় ৩১ অক্টোবরের লংমার্চের সাংগঠনিক প্রস্তুতি ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments