যশোর প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলার ৯ নম্বর আরবপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৭ অক্টোবর যশোর টাউন হল প্রাঙ্গণে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে আরবপুর ইউনিয়নের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করা, সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মহাসমাবেশে অংশগ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সমাবেশে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম, ৯ নম্বর আরবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খাইরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোক্তার হোসেন, আরবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় নেতৃবৃন্দ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর মহাসমাবেশ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

