Homeযশোরযশোর-খুলনা মহাসড়কের ডিভাইডারে অর্ধশত কৃষ্ণচূড়া রোপণ

যশোর-খুলনা মহাসড়কের ডিভাইডারে অর্ধশত কৃষ্ণচূড়া রোপণ

যশোর সিটি বয়েজ অর্গানাইজেশনের উদ্যোগে যশোর-খুলনা মহাসড়কের বকচর এলাকার সড়ক বিভাজকে অর্ধশত কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়েছে। শুক্রবার সকালে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কবি ও সাংবাদিক গোলাম মোস্তফা মুন্না।

বৃক্ষরোপণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম সুমন। বিশেষ অতিথি ছিলেন কবি এডিএম রতন।

সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম হোসেন, মুক্তার হোসেন পলাশ, পারভীন হাওলাদার, আল-আমিন হোসেন, আমিন রেজা রাহাত, মিজানুর রহমান (মিজান), নুর ইসলাম (তুষার), রায়হান রাব্বি আভি, অনিক হাসান, আক্তার হোসেন (বাদশা), মারুফ হোসেন, মাহবুবুর রহমান, শাফিন আহমেদ, রাহিম হোসেন, হৃদয় হোসেন, ইমন হোসেন (জুনিয়র), মিজানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, যশোর শহরের সিটি কলেজপাড়ার যুবকদের নিয়ে গঠিত সিটি বয়েজ অর্গানাইজেশন। সংগঠনটির সদস্যরা প্রতি মাসে নিজেদের অর্থায়নে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments