HomeTopযশোরে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও অগ্নিনির্বাপণ মহড়া

যশোরে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও অগ্নিনির্বাপণ মহড়া

যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার এস এম সিরাজুস সালেহ ই, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুস সালাম, সিনিয়র স্টেশন অফিসার রেজাউল করিম, ইন্সপেক্টর লুৎফর রহমান, বাঁচতে শেখার প্রশাসনিক কর্মকর্তা দীপক কুমার রায় এবং সদর উপজেলা উপসহকারী প্রকৌশলী উত্তম কুমার বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

র‍্যালি শেষে অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে মানুষের জীবন রক্ষার কৌশল নিয়ে মহড়া প্রদর্শন করা হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এবং রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ নেন। মহড়ায় অগ্নিকাণ্ডের সময় করণীয় ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments