HomeTopযশোরে দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

যশোরে দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে যশোর জেলা বিএনপির পূজা পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইঞ্জিঃ রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দেবাশীষ দাস, শহিদুল বারী রবু, হাজী আনিসুর রহমান মুকুল, কাজী আজম, অধ্যাপক অলোক ঘোষ, অ্যাডভোকেট সুদীপ্ত ঘোষ, বিপ্লব ঘোষ, সন্তোষ স্বর, মানিক সাহা, সুব্রত ঘোষ শুভ, উত্তম রায়, বিশ্বজিৎ হালদার, তাপস পোদ্দার, বিদ্যুৎ বিশ্বাস, দীপংকর ঘোষ, গোপাল বিশ্বাস, শ্যামল দত্ত ও তাপস পালসহ অনেকে।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পর্যবেক্ষণ কমিটির কার্যক্রম ও দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments