HomeTopঅনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে যশোরে পূজার উপহার বিতরণ

অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে যশোরে পূজার উপহার বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেছে ওয়ার্ড বিএনপি। রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টায় যশোর পিটিআই স্কুলের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু।

এ সময় উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, আবুল কাশেম কালু, অধ্যাপক কুদ্দুস হোসেন, নওশের আলী, জেলা মহিলা দলের নেত্রী জলি বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরাগ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

এ ছাড়া ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ নোমান হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, নগর ছাত্রদল নেতা রাব্বি হোসেন ও মোহাম্মদ সাদী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মহিলা দলের নেত্রী কাজল রেখা, বিউটি বেগম, রোজিনা বেগম, সোমা পারভিন, আলো আক্তার, কাকলিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments