HomeTopমেধাবৃত্তি পেয়ে গর্বিত পুলিশ সদস্যদের সন্তানরা, অভিনন্দন জানালেন যশোরের এসপি

মেধাবৃত্তি পেয়ে গর্বিত পুলিশ সদস্যদের সন্তানরা, অভিনন্দন জানালেন যশোরের এসপি

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে এ মেধাবৃত্তি বিতরণ করা হয়।

যশোর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো মেধাবৃত্তির ক্রেস্ট, সম্মানী ও সনদ তুলে দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে পুলিশ সুপার কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, “তোমাদের এই অর্জনে আমরা গর্বিত ও আনন্দিত। আশা করি, ভবিষ্যতেও তোমরা ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments