HomeTop1যশোর জেনারেল হাসপাতালে সোনার চেইন চুরির চেষ্টার অভিযোগে নারী আটক

যশোর জেনারেল হাসপাতালে সোনার চেইন চুরির চেষ্টার অভিযোগে নারী আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক নারীর গলার সোনার চেইন চুরির চেষ্টার অভিযোগে আমেনা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। আটক আমেনা খাতুন ফরিদপুরের ভাঙ্গা থানার দাউসপাড়া এলাকার জুয়েল মিয়ার স্ত্রী।

অভিযোগকারী রাবেয়া খাতুন (৬০) ঝিনাইদহ সদর উপজেলার বৈয়ডাঙ্গা বাজার এলাকার মোকসেদ আলীর স্ত্রী। তিনি মেয়ের বাড়িতে বেড়াতে এসে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যান। পরে হাসপাতালের টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ালে পেছন থেকে আমেনা খাতুন তাঁর গলার সোনার চেইন নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন রাবেয়া খাতুন।

বিষয়টি টের পেয়ে রাবেয়া খাতুন আমেনাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তাঁকে হেফাজতে নেন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুরাতন কসবা ফাঁড়ির পুলিশ হাসপাতালে গিয়ে আমেনা খাতুনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, এ ঘটনায় আমেনা খাতুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments