স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার হৈবৎপুর, চাঁচড়া ও নরেন্দ্রপুর ইউনিয়ন মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার যশোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, যুগ্ম-সম্পাদক রাফফাত আরা ডলি এবং সহসাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু।
এ ছাড়া মহিলা দল নেত্রী শাহানারা পারভীন, রোকেয়া বেগম, জাহানার বেগমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন শেলী।

