Homeসারাদেশযশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর প্রতিনিধি: যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৪৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তি ময়ুর (৪২)। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৯২ দশমিক ৪৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকাও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়ুর জানান, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬ টাকা। এছাড়া জব্দকৃত মোবাইল ফোনের মূল্য ১০ হাজার টাকা। নগদ অর্থসহ জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে স্বর্ণসহ পাচারকারী আটকে সফলতা পাওয়া যাচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments