নড়াইলের নড়াগাতি থানার চাঞ্চল্যকর নুর আরাফাত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ নজরুল ইসলামকে (৫০) যশোর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-৩।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের মনিহার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নজরুল ইসলাম যশোর শহরের বারান্দিপাড়া আব্দুর রশিদ সড়ক এলাকার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, গত ৫ অক্টোবর নড়াইলের নড়াগাতি থানার দেবদুন গ্রামে সৌরবিদ্যুতের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে নুর আরাফাতকে ডেকে নিয়ে ১৪ জন মিলে মারধর ও গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্রেপ্তার নজরুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

