বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) যশোর শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক অবদান ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওহাব কালু।
এ ছাড়া উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপি নেতা সেলিমুর রহমান সেলিম, যুবদল নেতা শহিদুল ইসলাম মিলন, রবিউল ইসলাম রবু, শেখ সাব্বির আহমেদ, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাগরসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা পরে স্থানীয় তিনটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করে।

