HomeTop1নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সকালে নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৫২ সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমারের শূন্যরেখা থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখল করা ডুইল্যাঝিরি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত মো. সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. সাবেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় তথ্যে আরও জানা যায়, সীমান্ত এলাকায় বাঁশ কাটার সময় অসাবধনতাবশত আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে সাইফুল আহত হন।

এ অবস্থায় স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান যে তিনি মারা গেছেন।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মোজাম্মেল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments