HomeTop1যশোর শহরের যানজটমুক্ত গড়তে যশোর ট্রাফিক পুলিশ বিভাগ ও পৌরসভার অভিযান

যশোর শহরের যানজটমুক্ত গড়তে যশোর ট্রাফিক পুলিশ বিভাগ ও পৌরসভার অভিযান

যানজট নিরসন ও সাধারণ মানুষের চলাচল স্বস্তিদায়ক করতে অবৈধ যানবাহন ও ফুটপাত দখলের বিরুদ্ধে মাঠে নেমেছে যশোর পৌরসভা।

সোমবার শহরের দড়াটানা মোড়, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের সড়ক ও সিভিল কোর্ট মোড়ে যৌথভাবে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক বিভাগ,পৌরসভা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা অংশ নেন।

যশোর ট্রাফিক পুলিশ বিভাগের ইনচার্জ টিআই মাহফুজুর রহমান ও যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ বলেন ,অবৈধ রিকশা-ইজিবাইক নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত করতে গত তিন দিন ধরে মাইকিং করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কে বহিরাগত ও অবৈধ অটোরিকশা প্রবেশ এবং যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধে চালকদের সচেতন করা হচ্ছে।

শহরের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সপ্তাহজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুই দায়িত্বশীল কর্মকর্তা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments