Homeসারাদেশজাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র প্রেসিডিয়াম সদস্য অমিতের ফুফুর ইন্তেকাল

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র প্রেসিডিয়াম সদস্য অমিতের ফুফুর ইন্তেকাল

প্রেস বিজ্ঞপ্তি: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আকলিমা বেগম (আখিঁ) ইন্তেকাল করেছেন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আকলিমা বেগম জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র প্রেসিডিয়াম সদস্য, প্রতিষ্ঠাতা সভাপতি ও যশোর জেলা প্রধান সমন্বয়ক (খুলনা বিভাগ) এবং একাদশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজামদ্দিন অমিতের ফুফু।

তার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments