Homeসারাদেশযশোরে পরিবহনে অভিযান, ১৯৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে পরিবহনে অভিযান, ১৯৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোর প্রতিনিধি:যশোর শহরের পালবাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে কাজী পরিবহনে অভিযান চালিয়ে ১৯৭ বোতল অবৈধ ভারতীয় সিরাপ উদ্ধার করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্প। এ সময় তিনজনকে আটক করা হয়।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন—সাতক্ষীরার ওসমান গনি (৪৯), আব্দুল মান্নান (৬২) ও সিরাজগঞ্জের শফিকুল (৪০)।

র‍্যাব জানায়, তল্লাশি করে তাদের কাছ থেকে ৯৭ বোতল উইনকোরেক্স ও ১০০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার সিরাপগুলো ভারত থেকে অবৈধ পথে এনে যশোর হয়ে অন্যত্র নেওয়া হচ্ছিল বলে দাবি র‍্যাবের। এ ঘটনায় মামলা করে তাদের আদালতে সোপর্দ করা হবে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments