HomeTop1তিনবার নোটিশের পরও ফায়ার লাইসেন্স নেয়নি কাচ্চি ভাই, ৫০ হাজার টাকা জরিমানা

তিনবার নোটিশের পরও ফায়ার লাইসেন্স নেয়নি কাচ্চি ভাই, ৫০ হাজার টাকা জরিমানা

তিনবার নোটিশ দেওয়ার পরও ফায়ার লাইসেন্স না নেওয়ায় যশোরের কাচ্চি ভাই নামের একটি খাবারের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ সময় ফায়ার লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, যশোরের ওয়্যারহাউস ইন্সপেক্টর-১ লুৎফর রহমান খান জানান, প্রতিষ্ঠানটি চালুর পর ফায়ার লাইসেন্স নেওয়ার জন্য তিন দফা নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নোটিশ পাওয়ার পরও প্রতিষ্ঠানটি লাইসেন্স সংগ্রহ করেনি। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, যশোরের আরও অনেক প্রতিষ্ঠানকে ফায়ার লাইসেন্স নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স না নিলে পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments