HomeTopযশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় প্রকাশ্যে আল আমিন (২৫) ওরফে ‘পেরেক আল আমিন’ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বারান্দিপাড়ার মালোপাড়া সেগুন বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মালোপাড়া সেগুন বাগান এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে তার আগেই তিনি মারা যান বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments