Homeসারাদেশযশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিক্ষক-কলেজছাত্রসহ নিহত ৩, আহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিক্ষক-কলেজছাত্রসহ নিহত ৩, আহত ৩

যশোরে গত ২৪ ঘন্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী, এক শিক্ষক ও এক কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া ঘুনি এলাকায় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় নুরজাহান বেগম (৫০) নামে এক নারী নিহত হন। তিনি ঘুনি এলাকার মৃত সুমাইল মোল্লার স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নাতির জন্য আইসক্রিম কিনে বাড়ি ফেরার পথে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কেশবপুর সরকারি খাদ্য গুদামের সামনে মোটরসাইকেল ও করিমনের মুখোমুখি সংঘর্ষে ইয়াসিন আরাফাত (১৭) নামে এক কলেজছাত্র নিহত হন। এইচএসসি ব্যবহারিক পরীক্ষা দিতে মোটরসাইকেলে করে কলেজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় তার মৃত্যু হয়।

একই দিন দুপুর পৌনে ২টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় এলাকায় মোটরসাইকেল ও লোহার গ্রিলবোঝাই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক ইব্রাহিম হোসেন (৫০) নিহত হন। তিনি শার্শার গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী শিক্ষক মো. ফজলু (৪৫) ও ভ্যানচালক আলী কদর (৩৫) আহত হন। হাসপাতালে নেওয়ার পথে ইব্রাহিমের মৃত্যু হয়।

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চৌগাছার পুড়াপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাহাবুর রহমান (৪৫) গুরুতর আহত হন। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments