HomeUncategorizedবেনাপোলে ফেনসিডিলসহ গ্রেফতার ১, নেপথ্যের সক্রিয় নারী মাদক চক্রের চাঞ্চল্যকর তথ্য

বেনাপোলে ফেনসিডিলসহ গ্রেফতার ১, নেপথ্যের সক্রিয় নারী মাদক চক্রের চাঞ্চল্যকর তথ্য

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৭ বোতল অবৈধ মাদকদ্রব্য WINCEREX COUGH SYRUP (ফেনসিডিল) সহ মো. সুজন মোড়ল (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার নিকট থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী এএসআই (নিঃ) মো. সবুজ আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১০ আগস্ট ভোর ৪:৫০ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামস্থ মো. আওয়ালের বাড়ির গেইটের সামনে পাকা রাস্তার ওপর থেকে ভবেরবেড় গ্রামের শফি মোড়লের ছেলে সুজন মোড়লকে আটক করে। এ সময় একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগে রক্ষিত মোট ৯৭ বোতল (প্রতিটি ১০০ মি.লি. করে মোট ৯৭০০ মি.লি.) অবৈধ মাদকদ্রব্য WINCEREX COUGH SYRUP উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯৭,০০০/- টাকা।

আসামির পরিহিত লুঙ্গির ডান কোচড় থেকে একটি VIVO 1920 মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (IMEI-1: 865569046165617, IMEI-2: 865569046165609) উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২০,০০০/- টাকা।

উদ্ধারকৃত আলামতসহ আসামিকে থানায় হাজির করে এজাহার দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বেনাপোলের ভবেরবেড় গ্রামের মাদক সম্রাট তানজিলা এবং তার বোন সাগরিকা ও কুলসুম এলাকায় দীর্ঘদিন ধরে উঠতি বয়সী ও যুবকদের কাছে মাদক বিক্রি করে আসছে, যা এলাকার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সূত্রটি দাবি করে বলে, ভোরবেলায় আটক সুজনের কাছে মোট ৪০০ বোতল নেশাজাতীয় সিরাপ ছিল। সে কৌশলে ওই সিরাপ তার লোক দিয়ে সরিয়ে ফেলে অথবা অদৃশ্য কোনো কারণও হয়ে থাকতে পারে।

অনুসন্ধানে আরও জানা যায়, এর আগে ভারত থেকে মাদক চোরাচালানের সময় সাগরিকার স্বামী ভারতীয় বিএসএফ সদস্য বাহিনীর ধাওয়া বা মারধরের কারণে মারা যায় এবং পরবর্তীতে ইছামতি নদী থেকে তিন দিন পর তার লাশ উদ্ধার করা হয়। এত বড় মর্মান্তিক ঘটনা ঘটার পরও ওই চক্রটি মাদক ব্যবসা থেকে সরে আসেনি, বরং তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। স্থানীয় সচেতন মহল এসব চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামি সুজন মোড়লের নামে মাদক মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments