HomeUncategorizedজেলা যুবলীগ নেতা মুনসুর আলমসহ অংগ সংগঠনের ৫ নেতাকর্মী আটক

জেলা যুবলীগ নেতা মুনসুর আলমসহ অংগ সংগঠনের ৫ নেতাকর্মী আটক

 

যশোর কোতয়ালি পুলিশ জেলা যুবলীগ নেতা সৈয়দ মুনসুর আলমসহ ৫ নেতাকর্মীকে আটক করেছে। মুনসুর আলম উপশহর সি ব্লকের মুনজুর আলমের ছেলে।

আটক অন্যান্যরা হলেন একই এলাকার এক নং সেক্টরের মৃত একমত মিয়ার ছেলে সাবেক মেম্বার রানা হামিদ (৫৭) উপশহর এ ব্লকের আব্দুল মোতালেবের ছেলে লুৎফুর রহমান ওরফে বিপু সদও উপজেলার শালিয়াট গ্রামের ছিিমর মোল্লার ছেলে বঙ্গবন্ধু আইন পরিষদেও সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ (৩৮) ও শহরের ষষ্ঠিতলা এলাকার আব্দুল জলিলেওে ছেলে আল মামুন (২৩)।

পুলিশ জানান, সোমবার ১০ অক্টোবর দিবাগত গভীর রাতে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়। পুলিশ গোপনে খবর পায় শহরতলীর রাজারহাট রামনগর পিকনিক কর্নারের পাশে জনৈক কবীরের গরু ফার্মের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ষোষিত আওয়ামীলীগ ও অংগ সংগঠনের প্রায় ১৮০ থেকে ২ শ নেতাকর্মী সরকার উৎখাতসহ রাষ্ট্র বিরোধি কার্যক্রম সংগঠন ও জনমনে আতংক সৃষ্টির উদ্দেশ্যে মশাল মিছিল ও সরকার বিরোধি শ্লোগান দেয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ খবরের ভিত্তিতে ঘটনা স্থলে পৌছুলে পুলিশি উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ওই সময় মুনসুর আলমসহ ৫ জনকে আটক করা হয়।

কোতয়ালি থানার ওসি মাসুম খান জানান, মুনসুর আলমের নামে কোতয়ালি থানায় হত্যা চাঁদাবাজিসহ প্রায় অর্ধডজন মামলা রয়েছে। আটককৃতদেও আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments