Homeজাতীয়রামনগরে শ্যামাপূজা উপলক্ষে ৭১ পরিবারকে নগদ অর্থ উপহার দিলেন রাজু

রামনগরে শ্যামাপূজা উপলক্ষে ৭১ পরিবারকে নগদ অর্থ উপহার দিলেন রাজু

 

নিজস্ব প্রতিবেদক

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আসন্ন শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৭১টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে নগদ অর্থ উপহার দেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কার্যক্রমের সৌজন্যে ছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রাজু আহমেদ। তিনি আসন্ন শ্যামা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments