HomeTop1যশোরে চুরির চেষ্টার অভিযোগে যুবক আটক, ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল পুলিশ

যশোরে চুরির চেষ্টার অভিযোগে যুবক আটক, ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল পুলিশ

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে গভীর রাতে বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে মিজানুর রহমান মিন্টু (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাত আড়াইটার দিকে কোতোয়ালি থানার রামনগর ইউনিয়নের সিরাজ সিংহ এলাকার মতিয়ার রহমানের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন মিন্টু। এ সময় বাড়ির লোকজন ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাঁকে আটক করেন।

খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে। পরে শুক্রবার বেলা ১১টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত মিন্টু মনিরামপুর উপজেলার মথুরাপুর গ্রামের আলাউদ্দীন গাজীর ছেলে। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments