নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে যশোরের মণিরামপুরে দুস্থ, দরিদ্র ও অসহায় ১৮ নারীর মাঝে ৩৬টি ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ছাগল বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এবং দীপ্তি মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছাগল বিতরণ করেন যশোর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সালমা খাতুন।
দীপ্তি মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা অধ্যক্ষ তরিকুল ইসলাম এবং উপদেষ্টা হাসানুজ্জামান প্রমুখ।
আয়োজকেরা জানান, ছাগল পালন করে আয় বাড়ানো ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে উপকারভোগী নারীদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় তাঁদের ইতিমধ্যে ছাগল পালন বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

