HomeTop1১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

১১ দলীয় জোটের লং মার্চ সফল করার লক্ষ্যে যশোরে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার যশোর জেলা এনসিপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে লং মার্চের বার্তা পৌঁছে দেওয়া এবং কর্মসূচিতে জনসম্পৃক্ততা বাড়াতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন দলের নেতা-কর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা এনসিপির সদস্যসচিব মনিরুজ্জামান আজাদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আরিফুজ্জামান আরিফ, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নাদিম, যুগ্ম সদস্যসচিব ফারহাদ হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক বিএম আকাশ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির যশোর জেলা শাখার আহ্বায়ক খান মিফতাহুল ইসলাম অমিত, সদর উপজেলা ছাত্রশক্তির সদস্যসচিব মিনহাজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী।

কর্মসূচিতে নেতারা ১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে জনসম্পৃক্ততা বাড়ানো এবং ঐক্যবদ্ধ অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments