HomeTopযশোর আদালতে ফেনসিডিল মামলার রায়, আসামির যাবজ্জীবন

যশোর আদালতে ফেনসিডিল মামলার রায়, আসামির যাবজ্জীবন

যশোরে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মোখলেছুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক শাহিনুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মোখলেছুর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সর্দারপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম দেলদার আলী।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২১ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম যশোর-বেনাপোল সড়কের নাভারন সাতক্ষীরার মোড়ে অভিযান চালান। এ সময় বাসের জন্য অপেক্ষমাণ মোখলেছুর রহমানকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম শার্শা থানায় মামলা করেন। তদন্ত শেষে এসআই মো. মোশাররফ হোসেন মোখলেছুর রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে জামিনে মুক্ত হয়ে তিনি পলাতক হন।

মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments