HomeTopযশোরে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা, ইয়াবা উদ্ধারের দাবি

যশোরে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা, ইয়াবা উদ্ধারের দাবি

যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় মাদকাসক্ত সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। ওই যুবকের কাছ থেকে ইয়াবা উদ্ধারের দাবিও করেছেন সংশ্লিষ্টরা।

আটক যুবকের নাম মোহাম্মদ কুতুব শেখ। তিনি যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার বাসিন্দা। তঁার বাবার নাম মৃত আব্দুল আজিজ শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত সন্দেহে কুতুব শেখকে আটক করেন এলাকাবাসী। এ সময় তঁাকে মারধর করা হয়। পরে তঁাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ জরুরি। তবে কোনো ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা উচিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments