HomeTopতুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

টঙ্গীর উওরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে নৌ পুলিশ।

পুলিশে জানিয়েছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উওরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জরুরি পরিসেবা ৯৯৯ এর ফোনকলের মাধ্যমে জানান স্থানীয়রা। পরে ঘটনা স্থলেটঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির গাজীপুর অফিসার ও ফোর্স ঘটনাস্তলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরোতহাল প্রস্তুত করে।

এ সময় ওই ব্যক্তির পরনে সাদা পাজামা ও কালো জামা। এ ছাড়া হাতে ঘড়ি ও পকেটে আইফোন পাওয়া যায়। তাহার সাথে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। তাহার নাম তাহসিফ সৌরি। তিনি বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহ উদ্ধারের পর সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে পাঠানো হয়েছ বলে জানিয়েছে টঙ্গী নৌ পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments