যশোরের কেশবপুর উপজেলায় শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শামীম হোসেন।
কর্মক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষা, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তাঁকে শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মো. শামীম হোসেনের এ অর্জনে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। দায়িত্ব পালনে তাঁর পেশাদারত্ব ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা বিবেচিত হচ্ছে।

