Homeসারাদেশযশোর কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

যশোর কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আরাফাত হোসেন (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি কেশবপুর উপজেলার কাস্তা গ্রামের রুস্তম আলী খানের ছেলে। বৃহস্পতিবার সকালে কেশবপুর খাদ্য গুদামের সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে ।

জানা গেছে, এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তিনি মোটরসাইকেলযোগে কেশবপুরে আসছিলেন। সকাল ৯টার দিকে কেশবপুর খাদ্য গুদামের সামনে পৌঁছালে একটি আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে ডুমুরিয়া এলাকায় তাঁর মৃত্যু হয়।

আরাফাত হোসেন ছিলেন অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময় একজন তরুণ। তাঁর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে বলে জানা গেছে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments