HomeTop1যশোর চৌগাছায় ইজারা আদায় নিয়ে কাঁচাবাজার বন্ধ

যশোর চৌগাছায় ইজারা আদায় নিয়ে কাঁচাবাজার বন্ধ

যশোর প্রতিনিধি:যশোরের চৌগাছা উপজেলার পৌরসভাস্থ হাট-বাজারের ইজারা আদায়কে কেন্দ্র করে কাঁচাবাজার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন আড়তদাররা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৭টা থেকে চৌগাছা পৌরসভার মাছের আড়ৎ ও কাঁচাবাজারে এ পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গেছে, ইজারাদার প্রতি কেজি পণ্য থেকে ১ টাকা করে ইজারা আদায়ের দাবি করায় আড়তদাররা এর প্রতিবাদে বাজার সাময়িক বন্ধ রাখেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালে চৌগাছা পৌরসভার পাইকারি কাঁচাবাজার, মাছবাজার ও মাছের আড়ৎ, পানবাজারসহ ফুটপাতের ইজারা ১ কোটি ৭৭ লাখ টাকায় নেন আতিকুর রহমান লেন্টু। চলতি ২০২৬ সালে ভ্যাটসহ সর্বনিম্ন ১ কোটি ১৫ লাখ টাকায় তিনি পুনরায় ইজারা পান বলে জানা গেছে।
বর্তমানে ইজারাদার মাছসহ বিভিন্ন পণ্যের প্রতি কেজিতে ১ টাকা করে ইজারা দাবি করায় আড়তদারদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়েছে। এর জেরে কাঁচাবাজার সাময়িক বন্ধ রয়েছে।

বাজার স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments