HomeTop1শনিবার এইচএসসির ফল প্রকাশ, জানবেন যে ৩ উপায়ে

শনিবার এইচএসসির ফল প্রকাশ, জানবেন যে ৩ উপায়ে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে ফলাফল। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে রয়েছেন। আগামী ২৯ অক্টোবর রাতে তিনি দেশে ফিরবেন। তার সঙ্গে আলোচনা করে ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করা হবে।

পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ে না গিয়েই অনলাইনে এবং মোবাইল ফোনে খুদে বার্তা বা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। ফল জানার উপায়গুলো নিচে দেওয়া হলো।

শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে প্রবেশ করে ফল জানা যাবে। ওয়েবসাইটের Result কর্নারে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করতে হবে। এরপর ব্যক্তিগত ফলাফল দেখার পাশাপাশি মার্কশিটও ডাউনলোড করা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে একসঙ্গে পুরো প্রতিষ্ঠানের ফলাফল শিট ডাউনলোড করতে পারবে।

মোবাইলে এসএমএসের মাধ্যমে

যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে HSC Board Name (First 3 Letters) Roll 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে HSC DHA 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments