HomeTopযশোরে আ.লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দিলু পাটোয়ারী গ্রেপ্তার

যশোরে আ.লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দিলু পাটোয়ারী গ্রেপ্তার

যশোরে আওয়ামী লীগের সরকারবিরোধী ঝটিকা মিছিলে অংশ নেওয়া ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে দিন মোহাম্মদ দিলু পাটোয়ারী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৪ অক্টোবর সন্ধ্যায় যশোর শহরের কাজীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দিলু পাটোয়ারী যশোর সদর উপজেলার নরসিংহপুর গ্রামের মৃত গোলাম পাটোয়ারীর ছেলে।

পুলিশ জানায়, গত ২৮ আগস্ট যশোর শহরের শহীদ মিনারসংলগ্ন পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আজিজ সিটি গেট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলার তদন্ত ও অন্য আসামিদের শনাক্ত করতে দিলু পাটোয়ারীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments