HomeTopনড়াইলে দুই মাদক কারবারীকে ২শ পিচ ইয়াবাসহ আটক

নড়াইলে দুই মাদক কারবারীকে ২শ পিচ ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক :মাদক ব্যবসায়ের সাথে জড়িত আশিক শেখ(৪০) ও অহিদুল ইসলাম শেখ(২৪) নামের ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। গ্রেফতারকৃত আশিক শেখ(৪০) নড়াগাতি থানাধীন ডুমুরিয়া গ্রামের মৃত বালা শেখের ছেলে ও অহিদুল ইসলাম শেখ(২৪) একই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে।

২৫ অক্টোবর বাঐসোনা দক্ষিণ ডুমুরিয়া গ্রামস্হ আশিক শেখের বাড়ির সামনে রাস্তার উপর হতে আটক করা হয় তাদের। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments