HomeTopনারীর কর্মসংস্থান ও স্বাবলম্বিতা গড়ার প্রত্যয়ে শার্শায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুন্নি...

নারীর কর্মসংস্থান ও স্বাবলম্বিতা গড়ার প্রত্যয়ে শার্শায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুন্নি ইসলাম

শাহাবুদ্দিন আহামেদ ‘বেনাপোল:যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছেন মুন্নি ইসলাম। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি নারীদের জীবনমান উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মুন্নি ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ঢাকার রাজপথে নিজেকে আত্মনিয়োগ করেছেন। মানুষের অধিকার ও কল্যাণে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি শার্শা উপজেলার মানুষের পাশে থাকতে চান।

মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে নারীদের জন্য হস্তশিল্প, কুটিরশিল্পসহ বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তাঁর পরিকল্পনা, নারীরা ঘরে বসেই বিভিন্ন কাজের মাধ্যমে আয় করতে পারবেন। এতে সংসারের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এবং স্বামীদের পাশাপাশি পরিবারের ব্যয়ভার বহনে নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

তিনি আরও বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে তাঁরা নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন। এ জন্য নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নে কাজ করতে চান তিনি।

মুন্নি ইসলাম বলেন, “আমি সব সময় জনগণের পাশে থেকে সেবা করতে চাই। সুযোগ পেলে শার্শার নারীদের কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বী করে তোলা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করব।”

নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনসেবাকে সামনে রেখে শার্শা উপজেলায় নিজের পরিকল্পনা তুলে ধরেছেন এই মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments