HomeTopশার্শায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

শার্শায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোঃ আরিফুল ইসলাম (৪৫) উপজেলার পুটখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে বেনাপোল পোর্ট থানার পুলিশ শার্শা উপজেলার দৌলতপুর গ্রামে আরিফুল ইসলামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তিনি মৃত সাহেব আলীর ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় থানায় নাশকতার মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments