HomeTopযশোর হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী দিলেন অনিন্দ্য ইসলাম অমিত

যশোর হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী দিলেন অনিন্দ্য ইসলাম অমিত

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের রোগীদের জন্য ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী প্রদান করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউসের মিলনায়তনে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের কাছে এসব চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেন তিনি। একই সঙ্গে হাসপাতালে ভর্তি রোগীরা যেন এসব সামগ্রী বিনামূল্যে পান, তা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

হিউম্যান অ্যাপিল ইউএসএর সহযোগিতায় বিতরণ করা সামগ্রীর মধ্যে রয়েছে ব্যথানাশক ইনজেকশন, বয়স্কদের ব্যবহারের জন্য প্যাম্পার্স, গ্লাভস, ক্যানোলা, চিকিৎসকদের পোশাক এবং অস্ত্রোপচারকক্ষে (ওটি) ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, সিভিল সার্জন মাসুদ রানা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার আরিফ নূর, সাংবাদিক আবদুল কাদেরসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৫০ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন প্রায় ৫০০ শয্যার সমপরিমাণ রোগীকে চিকিৎসাসেবা দিতে হয়। বিপুলসংখ্যক রোগীর চাপের কারণে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট থাকলেও সেবা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। নতুন চিকিৎসাসামগ্রী পাওয়ায় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments