HomeTop1শহরের ঘোপ কবরস্থান পাড়া থেকে বিদেশি মদসহ রাজা আটক

শহরের ঘোপ কবরস্থান পাড়া থেকে বিদেশি মদসহ রাজা আটক

যশোর প্রতিনিধি: যশোর উপশহর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে শহরের ঘোপ কবরস্থান পাড়া থেকে ২০তারিখে আমদানি নিষিদ্ধ বিদেশি মদসহ ওমর শরীফ রাজাকে (৪৬) আটক করেছে। আটক ওমর শরীফ রাজা ঘোপ কবরস্থান পাড়ার ৩৪৩ নং বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে। এর আগেও একবার রাজা বিপুল পরিমান বিদেশি মদসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের হাতে ধরা পড়ে।

উপশহর ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, তারা গোপনে সংবাদ পান ঘোপ কবরস্থান পাড়ার মৃত মৃত আব্দুল লতিফের বাড়ির নীচে বারান্দায় কতিপয় ব্যক্তি আমদানি নিষিদ্ধ বিদেশি মদ ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা পালানোর চেষ্টো করে। এ সময় অফিসার ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ওমর শরীফ রাজাকে আটক করা হয়। অজ্ঞাত আরো ২/৩ জন আসামি ঘটনা স্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

পরে আসামি রাজার স্বীকারোক্তি অনুযায়ি তার ঘরের খাটের উপর থেকে আমাদানি নিষিদ্ধ ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ৫ বোতল মদ তার ঘরের খাটের উপর কাঁথা দিয়ে ঢাকা ছিলো। আটককৃত মদের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। বিদেশি মদ উদ্ধার ও আসামি রাজা আটকের ঘটনায় কোতয়ালি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৪ (ক) ৪১ ধারার অপরাধে মামলা হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন আরো জানান, আটকের পর রাজা দীর্ঘদিন ধরে বিদেশি মদ ক্রয় বিক্রয়ের ব্যবসা করছে বলে পুলিশের কাছে স্বীকর করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments