HomeTopইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানে আবারও শিগগির হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা তাদের ব্যাপকভাবে বিধ্বস্ত করেছি, আর একটু বেশি করতে পারি।

’
হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের ওপর যুদ্ধের প্রভাব সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এক দিক থেকে তারা এটি পছন্দ করে।

কারণ, অন্য প্রেসিডেন্টদের যে কাজ করা উচিত ছিল, আমি সেটিই করছি।
অন্যদিকে, হয়তো তারা পছন্দ করে না।

এর একটা মূল্য দিতে হয়। আমি যখন এটি করেছিলাম, তখনই তা জানতাম।
কিন্তু আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারি না।’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্ববাজারে তেলের উচ্চ দামের জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেছেন, যুদ্ধের আগের সময়ের তুলনায় এখন হরমুজ প্রণালী দিয়ে বেশি তেল পরিবহন হচ্ছে। তবে এ দাবির পক্ষে তিনি কোন তথ্য ব্যবহার করছেন, তা স্পষ্ট নয়।

ডোনাল্ড ট্রাম্প এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, হরমুজ প্রণালী পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরান নিজেদের তেল রপ্তানি করতে পারছে না।

তেলের উচ্চ দাম যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পের জন্য চাপ তৈরি করছে। আগামী ৩ নভেম্বরের নির্বাচনের আগে এটি তার জন্য একটি বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। মার্কিন নাগরিকদের জন্য তেলের উচ্চ দাম শুধু পররাষ্ট্রনীতির বিষয় নয়, এটি সরাসরি অভ্যন্তরীণ অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সম্পর্কিত।

তথ্যসূত্র: আল জাজিরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments